নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রাম মহানগর পুলিশ ও চট্টগ্রাম জেলা মহিলা পুলিশের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দামপাড়া পুলিশ লাইনের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে চট্টগ্রাম পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারী সদস্যরা পুরুষ সদস্যদের সঙ্গে কাজ করছেন। আমরা চাই, নারীরাও পুরুষের পাশাপাশি কাজ করুন। নারীর প্রতি যে বৈষম্য ও সহিংসতা, তা বন্ধ হোক। এটা বন্ধ করতে আমরা আইনত বাধ্য এবং আমরা তা করতে চাই।’