নারীর প্রতি সহিংসতা রোধে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা রোধে সবার আগে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীর সম-অধিকার পাওয়ার বিষয়টি সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে। গতকাল শুক্রবার সকালে ফরিদপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মহিলা পরিষদের দশম জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।এতে সভাপতিত্বে করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিপ্রা রায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের অর্থবিষয়ক সম্পাদক দীল আফরোজ বেগম বলেন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। চিন্তা-চেতনা ও আদর্শে প্রগতিশীল হতে হবে। তা না করে সব দলের প্রধান নারী হলেও সমস্যার সমাধান হবে না।এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সম্মেলনে শিপ্রা রায়কে সভাপতি ও খাদিজা বেগমকে সাধারণ সম্পাদক করে মহিলা পরিষদের ৩২ সদস্যের ফরিদপুর জেলা কমিটি গঠন করা হয়।