দেশে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। শুধু আইন করে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। সহিংসতা রোধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শনিবার নীলফামারীর উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) কার্যালয়ের মিলনায়তনে গার্ল পাওয়ার প্রকল্পের আওতায় দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।সকালে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দৌলত জাহান। গার্ল পাওয়ার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামালের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। বক্তৃতা করেন ইউএসএসের শিক্ষা প্রকল্পের সমন্বয়কারী আবদুল কুদ্দুস সরকার ও গার্ল পাওয়ার প্রকল্পের কর্মকর্তা সালমা আক্তার। প্ল্যান বাংলাদেশের সহায়তায় ইউএসএস আয়োজিত ওই কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ১৬ জন সাংবাদিক অংশ নেন।