নারীর প্রতি সহিংসতা রোধে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা, মুক্ত হোক নারীর পথচলা’—এই স্লোগানে গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে মানববলয়।
মানববলয়ে অংশ নেওয়া কয়েক শ নারী-পুরুষ নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। শপথবাক্য পাঠ করান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।
নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের চেয়ারম্যান আবু মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজারের সাংসদ আশেক উল্লাহ রফিক, মো. ইলিয়াস, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জাফর উল্লাহ নূরী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, নারীনেত্রী হামিদা তাহের, আয়েশা সিরাজ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি খালেদা আকতার, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, মানবাধিকারকর্মী আবদুশ শুক্কুর প্রমুখ।
নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক এই মানববলয়ের আয়োজন করে।
মানববলয়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।