নারীর প্রতি সহিংসতা রোধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীকে যৌন নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন চলে। এ সময় সমাবেশে বক্তব্য দেন বেসরকারি সংস্থা স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা সিপিবির সভাপতি মোস্তফা কামাল, জেলা বারের সম্পাদক শহীদুল্লাহ, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান খান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি দিলোয়ারা বেগম, ময়মনসিংহ নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।