নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে ‘অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা’ স্লোগান নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। গতকাল রোববার বিকেলে জেলা ফোরাম ও বেসরকারি সংস্থা বিটা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম, চট্টগ্রাম উইমেন চেম্বার অ্যান্ড কমার্সের সদস্য ব্রিজিট ডায়াস, নারীনেত্রী নুরজাহান খান, বিটার পরিচালক পলিসি অ্যান্ড কোলাবরেশন মৌসুমী চৌধুরী, তৃণমূল পর্যায়ের কর্মী আমেনা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয়ের কারণ অব্যাহত ধর্ষণ ও পারিবারিক নির্যাতন। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধকল্পে পুরুষের ভূমিকাই প্রধান।