নারীর বস্তাবন্দী ও পা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর থেকে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা এক নারীর পা কাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বস্তার ভেতরে কাটা দুটি পা ছিল।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাড়ির পেছন থেকে বস্তাবন্দী অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর গলায় ওড়না পেঁচানো ছিল। লাশের কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন করা পা দুটি বস্তাতেই ছিল। ওই নারীর পরনে ছিল সাদা-নীল প্রিন্টের জামা।
এসআই ফিরোজ আলম বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর বস্তায় ভরে ফেলে রেখে গেছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।