নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদী থেকে গতকাল মঙ্গলবার রাশেদা বেগম (৩০) নামে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার কোনাবাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের তালাকপ্রাপ্ত মেয়ে রাশেদা গত শনিবার অন্যের বাড়িতে কাজ করতে যান। ওই দিন কাজ শেষে রাশেদা আর বাড়ি ফিরে আসেননি। পরে গতকাল সন্ধ্যায় মহাদান ইউনিয়নের গুটুর মোড়ের উত্তর পাশে ঝিনাই নদীতে এলাকাবাসী বস্তাভর্তি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।