নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে মানববন্ধন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো উপায়েই হোক, নারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মৌলবাদীদের রুখতেই হবে। নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে মৌলবাদীরা যেসব অপপ্রচার চালাচ্ছে, তা-ও সহ্য করা হবে না। এ প্রত্যয় ঘোষণা করে দেশব্যাপী বিভিন্ন স্তরের নারী-পুরুষ আধা ঘণ্টার জন্য রাস্তায় নেমে মানববন্ধনে অংশ নেন।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ মানববন্ধনে অংশগ্রহণকারীদের আহ্বান ছিল: নারীর অগ্রযাত্রার পথে সকল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সচিব তারিক-উল ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ।
মানববন্ধনে প্রতিমন্ত্রী বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিরুদ্ধে বিভ্রান্তি ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সচিবালয়ের পাশের আবদুল গণি রোডে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে হুইপ সাগুফতা ইয়াসমিন এবং অন্য সাংসদেরা উপস্থিত ছিলেন।