প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার শালিখা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা দুইটার দিকে উপজেলার শালিখা নদীর শালিখা গেট এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পাইকগাছা উপজেলা থেকে মরদেহটি ভাসতে ভাসতে তালা উপজেলায় এসেছে। এখনো পর্যন্ত কেউ তাঁকে শনাক্ত করতে পারেনি। মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।