নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবি বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ময়মন্দি গ্রামে বাড়ির পাশের বিদ্যুতের খুঁটিতে ঝুলতে থাকা ধুন্দল বাঁশ দিয়ে নামাতে যান তিনি। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর শরীরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।