নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে ট্রেনের ধাক্কায় ফিরোজা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট সদরের নিথুলা মহল্লার আ. মালেকের স্ত্রী। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় হিলি রেলস্টেশনের দক্ষিণে কামাল গেট এলাকায় এ ঘটনা ঘটে। হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী শহর উপপরিদর্শক মো. আখতার ফারুক প্রথম আলোকে জানান, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেন হিলি রেলস্টেশন এলাকা অতিক্রম করছিল। ফিরোজা বেগম ঠিক সেই সময় রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে জিআরপি পুলিশ।