নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত (২৪) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বহনতলী সেতু এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। গত মঙ্গলবার রাতে কোনো এক সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। গতকাল ভোরে এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।