নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর কড়াইল বস্তি থেকে রেহানা আক্তার নামে এক পোশাক কারখানার কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী সুমনকে পুলিশ আটক করেছে। বনানী থানার উপপরিদর্শক নুরুল হক প্রথম আলোকে বলেন, রেহানা স্বামীর সঙ্গে কড়াইল বস্তিতে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। রেহানার স্বামী একজন বৈদ্যুতিক মিস্ত্রি। অভাবের সংসারে টানাটানি লেগেই ছিল। এ নিয়ে কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদও চলছিল। তবে রেহানা খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন, সে সম্পর্কে ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।