প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দয়াগঞ্জ চৌরাস্তার পাশে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয়ে আমেনা বেগম (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, চৌরাস্তার পাশের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান আমেনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গতকাল সকালে মতিঝিল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। তাঁর পরনে ফুল হাতা শার্ট ও বেগুনি রঙের পায়জামা ছিল। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনা নিশ্চিত করেছেন।