প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় জঙ্গলে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছলিমা খাতুনের (৬০) বাড়ি ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে পাশের একটি বাড়িতে যাওয়ার সময় ওই নারী বন্য হাতির আক্রমণের শিকার হন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে গ্রামের লোকজন তাঁকে জানিয়েছেন।