নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের উত্তর হালিশহর টোল রোডের বারণীঘাট-সংলগ্ন এলাকায় গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই নারীকে একটি গাড়ি চাপা দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।