নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব ভুরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় কমলাপুর থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেন যাচ্ছিল। এ সময় ওই নারী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক দাদন মিয়া জানান, ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।