নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) মারা গেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার দেওয়ানগঞ্জ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহ উল আলম জানান, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।