নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কোড্ডা এলাকায় গতকাল শনিবার ট্রেনের নিচে কাটা পড়ে আমেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আমেনা সদর উপজেলার চান্দি গ্রামের ফজলু মিয়ার মেয়ে ও কোড্ডা গ্রামের মালু মিয়ার স্ত্রী। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, গতকাল আমেনা বেগম চিকিৎসক দেখানোর জন্য কোড্ডার বাড়ি থেকে বের হন। পথে বেলা তিনটার দিকে তিনি কোড্ডা এলাকায় ওই দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।