নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে আয়েশা বেগম (৪২) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। একই ঘটনায় তাঁর মেয়ে সুলতানা বেগম (৮) আহত হয়েছে। আয়েশা বেগম টেংরা ইউনিয়নের করতল গ্রামের আরশদ মিয়ার স্ত্রী। গত বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় আয়েশা বেগম পুকুর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে থাকা মেয়ে সুলতানা মাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সেও আহত হয়। পরিবারের লোকজন তাদের দুজনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন। সুলতানাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি|