নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর মাজার এলাকায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেনে কাটা পড়ে কোকিয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। কোকিয়া কুমিল্লার দেবীদ্বারের বাড়ই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবারের লোকজনের সঙ্গে খড়মপুর শাহ পীর কল্লা শহীদ মাজারে এসেছিলেন। আখাউড়া রেলওয়ে থানার ওসি সাত্তার জানান, মাজারে শুক্রবার ছিল আখেরি মোনাজাত। মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে কোকিয়া ট্রেনে কাটা পড়েন।