নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুরের খোর্দ্দবাগবাড় গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে ফাতেমা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর স্বামীর নাম আতিয়ার রহমান। স্থানীয় লোকজন জানান, ফাতেমা শনিবার বিকেলে বাড়ির পাশের খেতে মরিচ তুলতে যান। সেখানে তিনি মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মেহের নিগার সুলতানা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারী মারা যান। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|