প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার একটি নালা থেকে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি নালা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে নালায় ফেলে গেছে দুর্বৃত্তরা। নিজস্ব প্রতিবেদক|