নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন বলে পুলিশ ধারণা করছে। আখাউড়া রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল খায়ের বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।