প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের একটি পাটখেত থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, শ্বাসরোধে হত্যার পর ওই নারীর লাশ পাটখেতে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।