নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের বাথরুম থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিন-চার দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। সূত্র জানায়, ওয়ার্ডের বাথরুম থেকে দুর্গন্ধ বের হওয়ার পর দরজা ভেঙে দেখা যায়, ভেতরে ওই নারীর লাশ। হাসপাতালের লোকজন জানান, বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বাথরুমে যাওয়ার পর তিনি সেখানে মারা যান।