প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সামনের ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকেলে পথচারীরা ডোবার পানিতে দুটি হাত দেখতে পান। খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ গিয়ে ডোবা থেকে হাত-পা বাঁধা এক নারীর লাশ উদ্ধার করে। তাঁর পরনে শাড়ি ও কানে দুল ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে হাত-পা বেঁধে রাতে লাশটি ওই ডোবায় ফেলে দেওয়া হয়েছে। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।