নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর ক্যানেল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার শুভগাছা ইউনিয়নের বাঐখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বাঐখোলা বাঁধ এলাকায় যমুনার ক্যানেলে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।