নারীর লাশ উদ্ধার স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা পার্কসংলগ্ন সড়ক ভবনের সামনে একটি গাড়ি থেকে গতকাল রোববার এক নারীর লাশ উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশ। তাঁর নাম কামরুন্নাহার নাদিয়া (৩২)। স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী শিকদার শফিকুর রহমান ও গাড়িচালক রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।স্বজনেরা জানান, গত বছরের অক্টোবরে শফিকুর ও নাদিয়ার বিয়ে হয়। শফিকুরের তৃতীয় স্ত্রী কামরুন্নাহার। তাঁরা দুজনই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য শাখায় আইন বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকেই তাঁদের পরিচয় ও বিয়ে। তাঁরা বরিশালের কাউনিয়ায় কামরুন্নাহারের বাবার বাড়িতে থাকতেন। প্রতি সপ্তাহে ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন। গত বৃহস্পতিবার ঢাকায় এসে তাঁরা দুজন তাঁর বাসাবোর বাসায় ওঠেন। ধানমন্ডির রায়েরবাগে শফিকুরের মা ও ভাই থাকেন। শুক্রবার তাঁরা সেখানে যান। এর পর থেকেই মোবাইল ফোন বন্ধ ছিল। অভিযুক্ত শফিকুর বলেন, অসুস্থ হয়ে গতকাল সকালে কামরুন্নাহারের মৃত্যু হয়।