নারীর সংগ্রাম এখনো শেষ হয়নি: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নারীর সংগ্রাম এখনো শেষ হয়নি, বরং এর ব্যাপ্তি আরও বৃদ্ধি পেয়েছে।
গতকাল বুধবার আন্তর্জাতিক নারী দিবসে জাপার বনানীর কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এইচ এম এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানে নারীর মৌলিক অধিকার স্বীকৃত হলেও দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান রয়েছে।
এরশাদ বলেন, ‘আমরা সব জায়গায় সব ধারার নারীর উন্নয়ন লক্ষ করছি। যদিও বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা নিয়ে আমাদের চ্যালেঞ্জ রয়েছে। এসব প্রতিরোধে আমরা কাজ করছি।’
মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসেইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহিলা পার্টির ভাইস চেয়ারম্যান নাজমা আকতার ও কেন্দ্রীয় নেতা সেলিমা খান।
ইসলামী ফ্রন্টের সঙ্গে এরশাদের বৈঠক
বিকেলে জাপার চেয়ারম্যান নতুন রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বারিধারায় এরশাদের বাসভবনে এ বৈঠক হয়।