নারীর সফলতম সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, বাংলাদেশের নারীরা ইতিহাসের সফলতম সময় পার করছে। নারীর ক্ষমতায়ন স্বপ্ন নয়, বাস্তবতা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, সংসদ উপনেতা নারী। নারী বিমান চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সচিব, এসপি, ডিসিসহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে আছেন তাঁরা। ৪০টি মন্ত্রণালয় জেন্ডার রেসপনসিভ বাজেট করেছে।
বিজ্ঞপ্তি