নারীর সম্পৃক্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গত ১০ বছরে অর্থনীতিতে নারীর সম্পৃক্ততা বেড়েছে ৫ শতাংশ। ২০১৩ সালের অর্থনৈতিক শুমারির ‘জেলা রিপোর্ট’ থেকে জানা গেছে এ তথ্য। প্রকাশিত অর্থনৈতিক শুমারির জেলা রিপোর্ট অনুযায়ী ২০০৩ সালে জেলায় অর্থনীতিতে নারীর সম্পৃক্ততা ছিল ৮ শতাংশ। ২০১৩ সালে তা বেড়ে ১৩ শতাংশে উন্নীত হয়েছে। ২০০৩ সালে ফরিদপুরে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন ৯ হাজার ৩০২ জন নারী। ১০ বছরের ব্যবধানে তা বেড়ে ২৬ হাজার ৯৩১ জনে উন্নীত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে এ কথা জানানো হয়। এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা মীনাক্ষী বিশ্বাস।
ফরিদপুর অফিস