নারীরা ঐক্যবদ্ধ থাকলে সমাজের বিচ্ছিন্ন বাধাবিপত্তি মোকাবিলা করা সম্ভব হবে। নারীর জাগরণ ঘটলে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে নারীকে পরনির্ভরশীলতা ছাড়তে হবে। সমাজে নানা সমস্যা থাকলেও নিজের যোগ্যতায় তাঁরাও নেতৃত্ব দিতে পারেন।
সুজনের চকরিয়া উপজেলা সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় কমিটির সদস্য তাজিমা মজুমদার, দ্য হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা রুবি আকতার, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহেনা বেগম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাংবাদিক মিজবাউল হক।