নারীশিক্ষার উন্নয়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল রোববার নারীশিক্ষার উন্নয়ন বিষয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন, হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি কো-অর্ডিনেটর মাহমুদ হাসান, নারীনেত্রী নূরজাহান বেগম, দ্য হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী খোরশেদ আলম প্রমুখ।
মেহেরপুর প্রতিনিধি