নারীশিক্ষার প্রসার চান মুকুলা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে লেখাপড়া জানেন না বলে আক্ষেপ আছে তাঁর। তবে নারীশিক্ষার প্রসারে কাজ করতে চান তিনি। এ বাসনা ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে (সংরক্ষিত) কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মুকুলা বেগমের (৫৭)। নিজের নির্বাচনী প্রচারণার জন্য সারা দিন হাঁটছেন তো হাঁটছেনই।আর্থিক অস্বচ্ছলতার কারণে ঠিকমতো মাইকিংও করাতে পারছেন না মুকুলা বেগম। তবে হাঁটায় তাঁর কোনো ক্লান্তি নেই। ৫ নম্বর ওয়ার্ডের চারিআনি পাড়ার বাসিন্দা সারোয়ার জাহান জানান, কাউন্সিলরদের ক্ষমতাই বা কতটুকু। এই সামান্য পদে থেকে সেবা করার যে মানসিকতা সাত বছর ধরে মুকুলা বেগম দেখিয়ে চলেছেন, তা অনুস্মরণীয়।