নারীশ্রমিকদের উত্ত্যক্ত করার দায়ে চট্টগ্রামে যুবকের কারাদণ্ড
পোশাকশিল্প কারখানার নারীশ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করার দায়ে মোহাম্মদ দিদার নামের (২১) এক যুবককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অর্থ অনাদায়ে তাঁকে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল সোমবার এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, দিদার পাহাড়তলী থানার সাবের সওদাগর কলোনির বাসিন্দা। গত রোববার সন্ধ্যায় পাহাড়তলী এলাকায় নারীশ্রমিকদের উত্ত্যক্ত করার সময় পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। কর্মস্থলে যাতায়াতের পথে তিনি নারীশ্রমিকদের উত্ত্যক্ত করতেন।আদালত সূত্র জানায়, দিদারকে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের ৭৮ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। গতকাল আদালতে দোষ স্বীকার করায় তাঁর লঘুদণ্ড হয়। এ আইনে দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।