নারীশ্রমিকদের মজুরিবৈষম্য কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা কাজ তো সমানে করি। কিন্তু মজুরি কম পাই কেন? পুরুষ পায় ১৫০ টাকা, আর মেয়ে মানুষ পায় ৭০-৮০ টাকা। আমরা এক দিনে কম পাই ৭০ টাকা, এক মাসে কম পাই ২১০০ টাকা।’কথাগুলো বললেন নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের মোজাম কাজীপাড়া গ্রামের নারীশ্রমিক সোনালী বেগম। সোমবার বিকেলে ওই গ্রামের একতা দল আয়োজিত মজুরিবিষয়ক মতবিনিময় সভায় সোনালী এসব কথা বলেন।এ সময় নারীশ্রমিক শাহনাজ বেগম তাঁর বক্তব্যে বলেন, ‘একতা দলের আমরা ২০ জন নারী সপ্তাহে দুই দিন বসি, আমাদের অধিকার নিয়ে কথা বলি। আমাদের সমস্যার বিষয়ে আলোচনা করি। আমাদের কাজের কোনো মূল্যও দেয় না। মজুরি পুরুষের সমান পেলে আমাদের সঞ্চয় হতো।’ এমনি কথা বলেন রিপা বেগম, দীপা রানী, জোহরা বেগমসহ অনেকে।মোজাম কাজীপাড়ার মোজাম কাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম, এম এ বসির, কাকলী দাস প্রমুখ।