নারীশ্রমিকসহ বিভিন্ন স্থানে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে বাসের চাপায় গতকাল শুক্রবার একজন নারীশ্রমিক নিহত হয়েছেন। রাজশাহী, নোয়াখালীর বেগমগঞ্জ, চট্টগ্রামের ফটিকছড়ি ও ফেনীর দাগনভূঁইয়ায় গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:অভয়নগর (যশোর): যশোর-খুলনা মহাসড়কের উপজেলার মহাকাল এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন থেকে সড়কে পড়ে গিয়ে ওই বাসের চাপায় নসিমনের যাত্রী আনোয়ারা বেগম (৪৫) নিহত হন। তিনি স্থানীয় সৌরভ তুলা তৈরির কারখানার শ্রমিক। রাজশাহী: নগরের শিরইল রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় শাহজামাল (৩৫) নামের এক পথচারী নিহত হন। তিনি ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানির রাজশাহী কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার।নোয়াখালী: চৌমুহনী-মাইজদী সড়কের বেগমগঞ্জের একলাশপুর এলাকায় বুধবার অটোরিকশা ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী পরেশ চন্দ্র শীল (৪০) নিহত হন। তিনি উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ফটিকছড়ি (চট্টগ্রাম): উপজেলার আজম রোডের মাথায় বুধবার রাতে একটি অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী উপজেলার পাইন্দং এলাকার সাধন কুমার শীল (৫০) নিহত হন। ফেনী: ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঁইয়া উপজেলার রামনগরে বৃহস্পতিবার একটি ট্রাকের সঙ্গে সড়কের পাশে একটি গাছের ধাক্কা লাগে। এতে ট্রাকের চালকের সহকারী জসিম উদ্দিন (২৫) নিহত হন।