প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার চার ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজবাড়ী সদর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামে আবদুল হাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বপ্না বেগম, শাপলা বেগম, রুবেল শেখ ও আখের আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঁদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।