নারীসহ তিনজনের জেল, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে মাদকের আসর বসিয়ে নারী নিয়ে অসামাজিক কাজ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক নারীসহ দুজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামের শরিফুল ইসলামের (৩৬) বাড়িতে বহুদিন ধরেই মাদকের আসর বসিয়ে সেখানে নারীদের দিয়ে অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাড়ির মালিক শরিফুলসহ ফুল মিয়া নামের এক মাদকসেবী ও এক নারীকে গ্রেপ্তার করেন। ইউএনও বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শরিফুলকে আট মাসের ও ওই নারীকে এক মাসের কারাদণ্ড এবং ফুল মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।