নারী-শিশুসহ চারজনকে পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ঘরে আগুনে পুড়ে মারা গেলেন তিন নাতি-নাতনিসহ এক বৃদ্ধা৷ গত শনিবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷

অভিযোগ উঠেছে, পারিবারিক ক​লহের জের ধরে বৃদ্ধার জামাতা ঘরে পেট্রল ঢেলে আগুন দেন৷ ‘পুড়িয়ে হত্যা’র ঘটনায় জামাতা আজাদ মোল্লাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ৷

আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডুমদিয়া গ্রামের মৃত দেলোয়ার গাজীর স্ত্রী হুরিয়া বেগম (৬৫), নাতি স্থানীয় ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রে​িণর ছাত্র তামিম ফকির (৮), মানিকহার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রে​িণর ছাত্র আমিনুল সরদারের (১৪)৷ রাত দুইটার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাতনি তনিমা (৬)৷ তামিম ও তনিমা না​িনর বাড়িতে থেকে পড়াশোনা করত৷

তনিমার মা রনি বেগম ও তনিমার জমজ ভাই তানভীর (৬) এবং আজাদের স্ত্রী শরীফা বেগম অল্পের জন্য প্রাণে রক্ষা পায়৷ তবে রনি বেগম আহত হয়েছেন৷ তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, হুরিয়ার ঘরটি ছিল টিনের, দুই কক্ষের৷ আগুন লাগানোর পরপরই পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসে৷ প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নেভায়৷ কিন্তু তত​ক্ষণে ঘরটি পুড়ে যায়৷

হুরিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, আজাদ মোল্লার বাড়ি একই উপজেলার চর মানিকদহ গ্রামে৷ আজাদ ও ​শ​রীফার চার সন্তান৷ কিন্তু পারিবারিক কলহের কারণে গত দেড় মাস শরীফা দুই ছেলেকে নিয়ে মা হুরিয়ার কাছে চলে আসেন৷

শরীফা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী আজাদই ওই ঘরে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন৷ আজাদই এ কাজ করেছেন৷

অপহরণ, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আজাদ জড়িত বলে দাবি করেন শরীফা৷ তিনি বলেন, এসব বিষয়ের প্রতিবাদ করায় আজাদ প্রায়ই তাঁকে মারধর করতেন৷ এতে অতিষ্ঠ হয়ে দেড় মাস আগে দুই ছেলে সাব্বির (১১) ও বাপ্পিকে (৯) নিয়ে মায়ের কাছে চলে আসেন৷ তিন দিন আগে আজাদ এসে জোর করেদুই ছেলেকে বাড়ি নিয়ে যান৷ কিন্তু তিনি না যাওয়ায় আজাদ ক্ষুব্ধ হন৷ গত শনিবার সন্ধ্যায় আজাদ মুঠোফোনে তাঁকে পুড়িয়ে মারার হুমকি দেন বলেও অভিযোগ করেন শরীফা৷

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, গতকাল দুপুরে নড়াইলের নড়াগাতি উপজেলার পুটিমারী গ্রাম থেকে আজাদকে আটক করা হয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ তাঁর শাশুড়ির ঘরে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন৷ আজাদ জা​নিয়েছেন, তাঁর স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে এ কাজ করেন তিনি৷

ওসি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷ প্রাথমিকভাবে ঘরটিতে পেট্রল​ ঢেলে আগুন দেওয়ার বিষয়টি সত্যি বলে ধারণা করা হচ্ছে৷