নার্গিস জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সিকান্দার আবু জাফরের স্ত্রী নার্গিস জাফর গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। আজ বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে সাতক্ষীরার তালা থানার তেঁতুলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। নার্গিস জাফর ছিলেন বাংলাদেশের প্রথম নারী গ্রন্থাগারিক।
আবুল বশর
সিলেটের শিক্ষাবিদ ও লেখক মোহামঞ্চদ আবুল বশর গতকাল শনিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে নগরের নয়াসড়ক এলাকার কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
সিলেট প্রতিনিধি