নার্গিস জাফরের প্রয়াণে শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস জাফর নারী আন্দোলনের গতিকে সচল রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। নারীর অগ্রযাত্রায় যাঁরা নিজের জীবনবাজি রেখে কাজ করে গেছেন, নার্গিস জাফর তাঁদেরই একজন। তাঁর প্রয়াণে বাংলাদেশ মহিলা পরিষদ একজন অভিভাবক হারিয়েছে। দেশ হারিয়েছে একজন নারীনেত্রীকে।
গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি নার্গিস জাফরের প্রয়াণে অনুষ্ঠিত শোকসভায় আলোচকেরা এ কথা বলেন।
নারীনেত্রী, সমাজসেবক নার্গিস জাফর ১২ অক্টোবর মারা যান। বাংলাদেশ মহিলা পরিষদের বেগম সুফিয়া কামাল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় নার্গিস জাফরের ছেলে আলমগীর কবির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।