নার্সদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি আদায়ে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)। গত সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করে আসছেন সংগঠন দুটির নেতা-কর্মীরা। গত ২৮ মার্চে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানান তাঁরা। দাবি আদায় না হলে ১০ এপ্রিল থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তাঁরা।