নার্সদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচভিত্তিক নার্স নিয়োগের দাবিতে ঢাকায় আন্দোলনরত নার্সদের ওপর পুলিশি হামলা, নির্যাতন ও লাঠিপেটার প্রতিবাদে কর্মবিরতি ও ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নীলফামারী নার্সিং ইনস্টিটিউটের সব বর্ষের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার নার্সরা নীলফামারী সদর আধুনিক হাসপাতালে কর্মবিরতি পালন শেষে বেলা তিনটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
‘রক্ত নিলে রক্ত নে, ব্যাচ ভিত্তিক নিয়োগ দে’ স্লোগানে হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী ফেরদৌসী আক্তার, রেহেনা পারভীন, নাইমা লামী, দ্বিতীয় বর্ষের শম্পা আক্তার, মাহমুদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমাদের ন্যায্য এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। এ ছাড়া ক্লাস বর্জন ও কর্মবিরতি অব্যাহত থাকবে।’