প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশুর পুষ্টি ও মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩’ বিষয়ে সিলেটের বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নার্সদের অবহিতকরণ সভা গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের পরিচালক এম এ আহবাবের সভাপতিত্বে সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ওসুল আহমেদ চৌধুরী, ব্র্যাকের সিলেট প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার বক্তব্য দেন। ‘ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ’ কর্মসূচির সমন্বয়কারী মো. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের বিভাগীয় কর্মকর্তা মো. সাকিব।