নার্সসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান ও মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে নার্সসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দুজনই গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পূর্ব আজমপুরের একটি বাসা থেকে জেসমিন আক্তার (২২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জেসমিন স্থানীয় একটি হাসপাতালের নার্স ছিলেন। তাঁর উপার্জনেই চলত পুরো পরিবার। ধারণা করা হচ্ছে, পারিবারিক চাপ কিংবা সম্পর্কঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। বাবা সানোয়ার হোসেন।মোহাম্মদপুর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডে একটি বাসার বাথরুম থেকে মোছাম্মৎ নাজনীন (২৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কারণ জানা যায়নি। নাজনীনের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামে। বাবা আলী দরবেশ।