নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর মেয়াদি বিএসসি-ইন-নার্সিং কো​র্স সম্পন্নকারী রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্যপদে সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ছবিটি আজ বেলা ১১টায় নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছ​বি: সৌরভ দাশ

রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রবর্তক মোড় পর্যন্ত এই মিছিল করেন তাঁরা।

মিছিলের সময় তাঁরা সেখানে প্রায় পাঁচ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে নিজেরাই সড়ক অবরোধ তুলে নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যান। সেখান থেকে একটি প্রতিনিধিদল এই দাবি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দেন। মিছিলে কলেজের প্রায় আড়াই শ শিক্ষার্থী অংশ নেন।
চট্টগ্রাম নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স সম্পন্ন করেছে রেজিস্টার্ড নার্সরা। রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসা হচ্ছে দীর্ঘদিন ধরে। কিন্তু এখনো পর্যন্ত এ দাবি বাস্তবায়নে তেমন কোনো অগ্রগতি নেই। তাই এ দাবি পূরণে সাতটি সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে আন্দোলন শুরু করেছে।