নার্সিং শিক্ষার্থীদের চার দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত ঢাকা নার্সিং কলেজের স্নাতক (সব বর্ষের) শিক্ষার্থীরা ইন্টার্নশিপ চালুসহ চার দফা দাবিতে গতকাল শনিবার সকাল থেকে তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন। অন্য দাবিগুলো হলো, বৃত্তি পুনর্বহাল, বৃত্তি বৃদ্ধি ও অ্যাপ্রোন পরা পুনর্বহাল করা।

সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে চার দফা দাবিতে ঢাকা নার্সিং কলেজের সামনে অবস্থান নেন। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা বেলা একটা পর্যন্ত বিক্ষোভ করেন।

ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ ইরা দিব্রা জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়টি সরকারকে জানানো হয়েছে।